
বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (wini) একটি উদ্ভাবনী অনলাইন প্ল্যাটফর্ম, যা তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা উদ্যমী শিক্ষার্থীদের সংযুক্ত করে দেশীয় পণ্যের পরিচিতি ও প্রসার ঘটানো, এবং সেই পণ্যসমূহকে ভোক্তাদের কাছে সহজলভ্য করে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। নতুন সম্ভাবনা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশের ধারাবাহিক প্রয়াসেই আমাদের এই পথচলা। করোনা কালীন সময়ে যাত্রা শুরু করে এই গ্রুপ তখন ১০০+ শিক্ষার্থী উদ্যোক্তা তৈরী করে করোনার সময়। বর্তমানে সারাদেশ জুড়ে এর বিস্তৃতি এবং প্রায় ৩২ হাজার সদস্যের একটি অনলাইন প্লাটফর্ম।

Lives Transformed
Workshops
Cities
Satisfaction Rate
অনলাইন ও অফলাইনে আমাদের কার্যক্রম
(অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা, মার্কেটিং কৌশল এবং আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণ সেশন সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হয়।)
(নিয়মিত গ্রুমিং সেশনের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ধারাবাহিকতা বজায় রাখা এবং উন্নয়নের কার্যকর কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।)
(উইনি গ্রুপের একটি জনপ্রিয় লাইভ সেগমেন্ট, যেখানে উদ্যোক্তারা তাদের যাত্রার গল্প—সফলতা, ব্যর্থতা ও শেখার অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করেন।)
(বিভিন্ন শিক্ষামূলক পোস্ট, ভিডিও ও লাইভ সেশনের মাধ্যমে উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা এবং মোটিভেশন উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হয়।)
(প্রতি বছর আয়োজিত অফলাইন মিট-আপে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা একত্রিত হয়ে পারস্পরিক নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং পণ্যের প্রসারের সুযোগ পান।)
(অভাবী শিক্ষার্থীদের জন্য একাডেমিক বই সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে।)
(এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের কমিউনিকেশন, লিডারশিপ, প্রেজেন্টেশনসহ প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও চাকরির বাজারে প্রস্তুত হতে সহায়তা করে।)
(উইনির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন প্রতিযোগিতা, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, কমেডি, হামদ-নাতসহ নানা ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় হয় এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।)
(‘আমরা যোগ হলে, সবারই খাবার মেলে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বঞ্চিত মানুষের মাঝে মানসম্মত খাবার বিতরণ করা হয়, যা সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ।)
আমাদের কার্যক্রমের ঝলক
উইনির উল্লেখযোগ্য কার্যক্রম
(শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়, যা নতুনদের আত্মবিশ্বাস ও সাহস জোগায়।)
(নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং তাদেরকে যোগ্য ও সমৃদ্ধ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা।)
(করোনাকালীন সংকটময় সময়ে উইনির উদ্যোগে পরিচালিত এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।)
(দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী শিক্ষার্থীদের মাঝে একাডেমিক বই পৌঁছে দিয়ে শিক্ষা অর্জনের সুযোগ তৈরি এবং শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখা হয়।)
উদ্যোক্তা, শিক্ষা ও মানবিক উদ্যোগকে একসাথে এগিয়ে নিয়ে দেশের প্রতিটি প্রান্তে আত্মনির্ভর, দক্ষ ও সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা।